অনলাইন বিজনেস
আসসালামু আলাইকুম। আমরা অনেকেই অনলাইনে কেনাকাটা করি Daraz, Alibaba থেকে। কিন্তু তারা কিভাবে টাকা আয় করে জানেন কি? আজকে সহজ ভাষায় বলবো। *১. Daraz কিভাবে টাকা আয় করে?* Daraz নিজে কোনো পণ্য বিক্রি করে না। এটি একটি বাজারের মতো। যেমন আমাদের হবিরবাড়ীর বাজারে দোকানদাররা দোকান ভাড়া দিয়ে ব্যবসা করে, তেমনি Daraz এ বিক্রেতারা দোকান খোলে। যখন কোনো পণ্য বিক্রি হয়, Daraz সেখান থেকে ১০% থেকে ২০% কমিশন নেয়। এটাই তাদের লাভ। *২. Alibaba কিভাবে টাকা আয় করে?* Alibaba হলো বিশ্বের সবচেয়ে বড় পাইকারি বাজার। তারা কারখানা থেকে কম দামে পণ্য নিয়ে আসে এবং সারা বিশ্বের ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করার সুযোগ করে দেয়। তারাও প্রতিটি বিক্রি থেকে কমিশন এবং বিজ্ঞাপন থেকে টাকা আয় করে। *৩. CJ Dropshipping কি?* এটা হলো সবচেয়ে সহজ ব্যবসা। আপনার কোনো পণ্য কিনে জমা রাখতে হবে না। কাস্টমার আপনার কাছে অর্ডার করবে, আর CJ কোম্পানি সরাসরি কাস্টমারের বাড়িতে পণ্য পাঠিয়ে দেবে। মাঝখানের লাভটা আপনার। *আমাদের উদ্যোগ: হবিরবাড়ী অনলাইন বাজার* এই আইডিয়া থেকেই আমাদের যাত্রা শুরু - *হবিরবাড়ী অনলাইন বাজার।* এখানে আপনারা...