ঘরে বসে অনলাইনে ই-পাসপোর্ট করার নিয়ম ২০২৬ - মাত্র ১৫ মিনিটে আবেদন করুন*
আপনি কি বিদেশ যেতে চান? বা নতুন পাসপোর্ট করতে চান? এখন আর দালাল লাগবে না! ঘরে বসে মোবাইল দিয়ে অনলাইনে ই-পাসপোর্ট করতে পারবেন। আজ আমি Step by Step দেখাবো কিভাবে অনলাইনে পাসপোর্ট করবেন। *ধাপ ১: কি কি লাগবে? (Documents)* অনলাইনে আবেদন করার আগে এই কাগজগুলো Ready রাখুন: ১. আপনার NID কার্ড (জাতীয় পরিচয়পত্র) বা জন্ম নিবন্ধন ২. বাবা-মায়ের NID নাম্বার ৩. একটি সাদা Background এর ছবি (তুলে রাখুন) ৪. bKash / Nagad / Bank Account (টাকা জমা দেওয়ার জন্য) ৫. বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা *ধাপ ২: অনলাইনে আবেদন করুন (epassport.gov.bd)* ১. Google এ যান, লিখুন: *epassport.gov.bd* - প্রথম Website এ Click করুন ২. "Apply Online" Button এ Click করুন ৩. আপনার Email দিয়ে একটি Account খুলুন ৪. আপনার NID অনুযায়ী নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ লিখুন (একটুও ভুল করবেন না!) ৫. ঠিকানা, মোবাইল নাম্বার দিন ৬. পাসপোর্ট এর ধরন Select করুন: - ৫ বছর মেয়াদ, ৪৮ পাতা = ৪০২৫ টাকা (সাধারণ ২১ দিনে) - ১০ বছর মেয়াদ, ৪৮ পাতা = ৫৭৫০ টাকা (সবচেয়ে ভালো) ৭. Submit করুন, একটি Form পাবেন, PDF D...