পেপে চাষে সফলতা কিবাবে?






*পেঁপে চাষের সহজ পদ্ধতি - কম খরচে বেশি লাভ*


*১. জমি নির্বাচন:*

পেঁপের জন্য উঁচু ও পানি জমে না এমন জমি ভালো। বেলে দো-আঁশ মাটি সবচেয়ে ভালো। হবিরবাড়ীর লাল মাটিতেও পেঁপে খুব ভালো হয়।


*২. জাত নির্বাচন:*

বর্তমানে সবচেয়ে লাভজনক জাত হলো - রেড লেডি, শাহী পেঁপে, গ্রীন লেডি।


*৩. চারা তৈরি:*

ভালো পাকা পেঁপে থেকে বীজ সংগ্রহ করে পলিব্যাগে চারা তৈরি করুন। ১৫-২০ দিন পর চারা বের হবে।


*৪. চারা রোপণ:*

চারা ৪০-৫০ দিন বয়স হলে জমিতে লাগাতে হবে। এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব ৬ ফুট রাখতে হবে। গর্তে গোবর সার দিতে হবে।


*৫. সার প্রয়োগ:*

প্রতি গর্তে ১০ কেজি গোবর, ২০০ গ্রাম ইউরিয়া, ২০০ গ্রাম টিএসপি দিতে হবে।


*৬. পরিচর্যা:*

গাছের গোড়ায় পানি জমতে দেওয়া যাবে না। আগাছা পরিষ্কার রাখতে হবে। গাছে মোজাইক রোগ হলে আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে।


*৭. ফলন:*

সঠিক পরিচর্যা করলে ৫-৬ মাসের মধ্যে ফুল আসবে এবং ৮ মাসে ফল পাওয়া যাবে। একটি গাছ থেকে ৫০-৮০ কেজি পর্যন্ত পেঁপে পাওয়া যায়।


পেঁপে চাষে খরচ কম কিন্তু লাভ দ্বিগুণ। বর্তমানে বাজারে পেঁপের চাহিদা অনেক বেশি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হবিরবাড়ি বিষয়ে বিস্তারিত,ভালুকা,ময়মনসিংহ

bikash pin ভুলে গেলে করনীয় কি?

Online busines