লেবু গাছের কলম করার সহজ পদ্ধতি - ১৫ দিনে শিকড় গজাবে ১০০% গ্যারান্টি ২০২৬
আপনার কি একটি ভালো জাতের লেবু গাছ আছে? সেই গাছ থেকে আপনি ১০০ টি নতুন গাছ তৈরি করতে পারেন কলম করার মাধ্যমে। আজ আমি দেখাবো কিভাবে লেবু গাছের গুটি কলম করবেন। এই পদ্ধতিতে ১৫ দিনের মধ্যে শিকড় চলে আসবে।
*লেবু গাছের কলম করার সঠিক সময় কখন?*
লেবু গাছের কলম করার সেরা সময় হলো বর্ষাকাল, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাস। এই সময়ে বাতাসে আদ্রতা বেশি থাকে, তাই দ্রুত শিকড় গজায়। এখন সেপ্টেম্বর মাস, কলম করার জন্য একদম উপযুক্ত সময়।
*কলম করার জন্য যা যা লাগবে*
কলম করার জন্য বেশি কিছু লাগে না। যা লাগবে তা আপনি Daraz এ অনলাইনে কম দামে পাবেন।
১. একটি ধারালো ছুরি বা ব্লেড - Daraz Link: https://s.daraz.com.bd/s.bAs37
২. পলিথিন ব্যাগ
৩. পাটের দড়ি বা সুতা
৪. গোবর মিশ্রিত মাটি
৫. রুট হরমোন (দ্রুত শিকড়ের জন্য) - এটি Daraz এ ১৫০ টাকায় পাবেন।
*লেবু গাছের গুটি কলম করার ধাপ*
*ধাপ ১: ডাল নির্বাচন:* প্রথমে একটি সুস্থ, সবল ডাল নির্বাচন করুন। ডালটি পেন্সিলের মতো মোটা হতে হবে এবং ডালে ২-৩ টি লেবু থাকলে ভালো।
*ধাপ ২: ছাল তোলা:* ডালের মাঝখানে ২ ইঞ্চি পরিমান ছাল গোল করে কেটে তুলে ফেলুন। খেয়াল রাখবেন ভিতরের কাঠ যেন না কাটে।
*ধাপ ৩: মাটি লাগানো:* এবার কাটা জায়গায় গোবর মিশ্রিত মাটি দিয়ে ভালো করে ঢেকে দিন। মাটির সাথে সামান্য রুট হরমোন মিশিয়ে দিলে ১০ দিনে শিকড় আসবে।
*ধাপ ৪: পলিথিন দিয়ে বাঁধা:* মাটি লাগানো জায়গাটি পলিথিন দিয়ে ভালো করে মুড়িয়ে দুই পাশে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিন। যাতে বাতাস না ঢুকে।
*ধাপ ৫: অপেক্ষা করা:* এভাবে ১৫-২০ দিন রেখে দিন। ১৫ দিন পর দেখবেন পলিথিনের ভিতরে সাদা শিকড় দেখা যাচ্ছে। আমার ছবিতে যেমন দেখছেন।
শিকড় দেখা গেলে ডালটি কেটে একটি টবে লাগিয়ে দিন। প্রথম ৭ দিন ছায়ায় রাখুন।
*কলমের চারা কোথায় বিক্রি করবেন?*
একটি লেবুর কলমের চারা অনলাইনে ১৫০-২০০ টাকায় বিক্রি হয়। আপনি Facebook Page (Hobirbari Online Bazar এর মতো) খুলে বিক্রি করতে পারেন। আমি এভাবে মাসে ৩০-৪০ টি চারা বিক্রি করি।
অর্ডার পেলে কুরিয়ারে পাঠাতে পারেন এবং bKash এ Payment নিতে পারেন।
আপনার যদি লেবু গাছের কলম নিয়ে কোন প্রশ্ন থাকে, Comment করুন।
আপনার লেবু গাছের কলম দেওয়ার লোক লাগলে জানান।সকল ধরনের কলম দিয়ে আসবে আমাদের লোক।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন