ঘরে বসে অনলাইনে ই-পাসপোর্ট করার নিয়ম ২০২৬ - মাত্র ১৫ মিনিটে আবেদন করুন*
আপনি কি বিদেশ যেতে চান? বা নতুন পাসপোর্ট করতে চান? এখন আর দালাল লাগবে না! ঘরে বসে মোবাইল দিয়ে অনলাইনে ই-পাসপোর্ট করতে পারবেন। আজ আমি Step by Step দেখাবো কিভাবে অনলাইনে পাসপোর্ট করবেন।
*ধাপ ১: কি কি লাগবে? (Documents)*
অনলাইনে আবেদন করার আগে এই কাগজগুলো Ready রাখুন:
১. আপনার NID কার্ড (জাতীয় পরিচয়পত্র) বা জন্ম নিবন্ধন
২. বাবা-মায়ের NID নাম্বার
৩. একটি সাদা Background এর ছবি (তুলে রাখুন)
৪. bKash / Nagad / Bank Account (টাকা জমা দেওয়ার জন্য)
৫. বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা
*ধাপ ২: অনলাইনে আবেদন করুন (epassport.gov.bd)*
১. Google এ যান, লিখুন: *epassport.gov.bd* - প্রথম Website এ Click করুন
২. "Apply Online" Button এ Click করুন
৩. আপনার Email দিয়ে একটি Account খুলুন
৪. আপনার NID অনুযায়ী নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ লিখুন (একটুও ভুল করবেন না!)
৫. ঠিকানা, মোবাইল নাম্বার দিন
৬. পাসপোর্ট এর ধরন Select করুন:
- ৫ বছর মেয়াদ, ৪৮ পাতা = ৪০২৫ টাকা (সাধারণ ২১ দিনে)
- ১০ বছর মেয়াদ, ৪৮ পাতা = ৫৭৫০ টাকা (সবচেয়ে ভালো)
৭. Submit করুন, একটি Form পাবেন, PDF Download করে Print করুন
*ধাপ ৩: টাকা জমা দিন (Online Payment)*
আপনি ঘরে বসে টাকা দিতে পারবেন:
- bKash / Nagad App এ যান > Government Fee > E-Passport
- NID নাম্বার দিন, টাকা Pay করুন
- Challan Copy Download করুন
অথবা Sonali Bank এ গিয়েও টাকা জমা দিতে পারবেন।
*ধাপ ৪: Passport Office এ যান (১ দিন)*
আবেদন করার পর আপনার মোবাইলে Date আসবে। ওই Date এ এইগুলো নিয়ে Passport Office এ যান:
১. Print করা Application Form
২. NID এর Original Copy + Photocopy
৩. টাকা জমার Challan
৪. পুরাতন পাসপোর্ট (যদি থাকে)
৫. Chairman Certificate / নাগরিক সনদ
ওখানে গিয়ে ছবি তুলবে, Fingerprint নিবে, ১০ মিনিটের কাজ!
*ধাপ ৫: পাসপোর্ট হাতে পান*
২১ দিন পর আপনার মোবাইলে SMS আসবে: "Your Passport is Ready"
তারপর Passport Office থেকে Passport নিয়ে আসুন!
*কত টাকা লাগে? ২০২৬ এর নতুন Fees:*
মেয়াদ পাতা সাধারণ (২১ দিন) জরুরি (৭ দিন)
৫ বছর ৪৮ ৪০২৫ টাকা ৬৩২৫ টাকা
১০ বছর ৪৮ ৫৭৫০ টাকা ৮০৫০ টাকা
১০ বছর ৬৪ ৬৩২৫ টাকা ৮৬২৫ টাকা
*গোপন Tips (দালাল ছাড়া):*
১. NID এর সাথে মিল রেখে সব লিখবেন, ভুল হলে Passport আটকে যাবে
২. Police Verification এ ৫০০ টাকা চাইতে পারে, দিবেন না! এটা Free
৩. Status Check করতে: http://epassport.gov.bd তে গিয়ে "Check Status" এ Application ID দিন
*শেষ কথা:*
দালালকে ৮০০০-১০০০০ টাকা না দিয়ে নিজে করুন। মাত্র ৫৭৫০ টাকায় ১০ বছরের পাসপোর্ট! আমার এই Post দেখে Habirbari এর ৫ জন নিজে পাসপোর্ট করেছে।
আপনার কোন সমস্যা হলে Comment করুন, আমি Free তে Form Fill up করে দিবো।
আরো ভালো করে জানতে চাইলে, আমাদের পেজ,হবিরবাড়ি অনলাইন বাজার ফলো করুন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন