Title: আদা তোলার সঠিক সময় ও অনলাইনে বিক্রি করে বেশি লাভ করার উপায় ২০২৬

 


#আদাতোলার সময়





আদা চাষ করেছেন? এখন সেপ্টেম্বর মাস, আদা তোলার সঠিক সময়! অনেক নতুন চাষি বুঝতে পারেন না কখন আদা তুলতে হবে এবং তুলে কোথায় বেশি দামে বিক্রি করতে হবে। আজকের পোস্টে আমি A to Z আলোচনা করবো।


*আদা তোলার সঠিক সময় কখন?*


আদা লাগানোর ৮-৯ মাস পর আদা তোলার উপযুক্ত হয়। আপনি যদি গত ডিসেম্বর-জানুয়ারিতে আদা লাগিয়ে থাকেন, তাহলে এখন সেপ্টেম্বর-অক্টোবর হলো তোলার সেরা সময়।


কিভাবে বুঝবেন আদা হয়েছে? যখন গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে যাবে, তখন বুঝবেন নিচে আদা পরিপক্ক হয়েছে। এর ১৫ দিন পর আদা তুলে ফেলুন। বেশি দেরি করলে আদা মাটির নিচে পচে যেতে পারে।


*আদা তোলার সঠিক নিয়ম*


অনেকেই কোদাল দিয়ে আদা তোলেন, এতে আদা কেটে যায়। সবচেয়ে ভালো নিয়ম হলো, প্রথমে গাছের চারপাশের মাটি হাত দিয়ে আলগা করে নিন, তারপর আস্তে আস্তে গাছ ধরে টান দিন। এতে আদা আস্ত থাকবে এবং বাজারে বেশি দাম পাবেন। আদা তোলার পর ২-৩ দিন রোদে শুকিয়ে নিন।


*আদা কোথায় বিক্রি করলে বেশি দাম পাবেন?*


বাজারে এখন ১ কেজি আদা ১৮০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু আপনি যদি অনলাইনে বিক্রি করেন, তাহলে ২৫০-৩০০ টাকা পর্যন্ত পাবেন।


*১. Facebook Page এ বিক্রি:* আমার মতো Hobirbari Online Bazar এর মতো একটা Page খুলে বিক্রি করতে পারেন। আমি এভাবেই বিক্রি করি।


*২. Daraz Seller হয়ে বিক্রি:* Daraz এ এখন Seller Account খুলে আদা বিক্রি করা যায়। Daraz Seller App Download করে NID দিয়ে Account খুলুন।


*৩. bKash Payment নিন:* অনলাইনে বিক্রি করলে bKash এ Payment নিন। এতে ক্রেতার বিশ্বাস বাড়বে। bKash এর Personal Retail Account খুলে নিন।


*আদা ৬ মাস ভালো রাখার উপায়*


এখন বাজারে দাম কম, তাই সব আদা বিক্রি না করে কিছু আদা সংরক্ষণ করুন। ডিসেম্বরে আদার দাম ৩০০ টাকা ছাড়িয়ে যাবে।


সংরক্ষণের জন্য ভালো মানের প্লাস্টিকের বস্তা বা ড্রাম দরকার। এই বস্তা Daraz এ কম দামে পাবেন। আমি যে বস্তা ব্যবহার করি তার Link: https://s.daraz.com.bd/s.bAs37


বস্তার ভিতরে শুকনো বালি দিয়ে আদা রেখে মুখ বন্ধ করে ঠান্ডা জায়গায় রাখুন। ৬ মাস ভালো থাকবে।


আদা চাষ নিয়ে আরো জানতে আমাদের Blog ফলো করুন।আমাদের পেজ হবিরবাড়ি অনলাইন বাজার।সাথেই থাকুন।


*Tags:* আদা তোলার সময়, আদার বাজার দর 2026, আদা অনলাইনে বিক্রি, Dar

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হবিরবাড়ি বিষয়ে বিস্তারিত,ভালুকা,ময়মনসিংহ

bikash pin ভুলে গেলে করনীয় কি?

Online busines